দাকোপ (খুলনা) সংবাদদাতা
দাকোপে এ বছর দ্বিগুণের বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে। তবে আশানুরূপ ফলন না হলেও দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর উপজেলায় ৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, যা গত বছর ছিল ১ হাজার ৫৩৫ হেক্টর। চাষি সুশান্ত ও হাবিবুল্লাহ জানান, ১৬ বিঘা জমিতে তরমুজের আবাদ করতে ৩ লাখ টাকা খরচ হলেও বিক্রি হয়েছে সাড়ে ৫ লাখ টাকায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, উপজেলায় এবার প্রায় ২০০ কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে।
