দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪৮

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

অনাবৃষ্টি আর দাবদাহে পাইকগাছায় আমের গুটি ঝরে পড়ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৫৮৫ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। গদাইপুর গ্রামের আমচাষি মোবারক ঢালী জানান, মুকুল আসার আগে ও পরে দুই দফাসহ ছয় বার ছত্রাকনাশক স্প্রে করেছি। তার পরও গুটি ঝরা বন্ধ হয়নি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, বৈরী আবহাওয়ায় আমের গুটি ঝরে পড়ছে ও ফেটে যাচ্ছে। এজন্য আমচাষিদের সকাল ও বিকালে আম গাছের গোড়ায় পানি ঢালতে ও গাছে পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।