নরসিংদীতে বিধিনিষেধ না মানায় ৪৬ জনকে জরিমানা

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪৯

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিধিনিষেধ অমান্য করায় ৪৬টি মামলায় ৪৬ জনকে ৫৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলার বিভিন্ন উপজেলায় একাধিক আদালতে এ সাজা দেওয়া হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলার ছয় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।