কমলগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৫০

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সালমা বেগম (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত সালমা ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর (টিলাগাঁও) গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে। সকালে সালমা ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে রান্না ঘরে গিয়ে ভাঙাা সুইচ বোর্ডে হাত দিলে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। সালমা ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ত।  ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।