শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে ইউনাইটেড ইনসিওরেন্সের

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল বৃহস্পতিবার অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৪০ দশমিক ৪০ শতাংশের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কর্মদিবস বুধবার ইউনাইটেড ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিংদর ছিল ৪৭ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিংদর দাঁড়ায় ৫২ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯ দশমিক ৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৭ দশমিক ৫৬ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৭ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।