অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৭২২তম বোর্ড সভা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখেতর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামসহ অন্যান্য পরিচালক ও সংশ্লিষ্টরা সংযুক্ত ছিলেন
০০০
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের কর্মীদের জন্য রুহ্আফজার দৃষ্টিনন্দন ছবি ও লোগো খচিত জার্সি উদ্বোধন করা হয়েছে। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়া জার্সির মোড়ক উন্মোচন করে তা প্রদর্শন করেন। এ আয়োজনে সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম
০০
বৃহস্পতিবার দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্নের’ নতুন আউটলেট ঢাকার দোহারে জয়পাড়া বাজারের দেওয়ান টাওয়ারে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী রোমান মিয়া, রফিকুল ইসলাম, নিঝু খন্দকার, রাজনীতিবিদ মীর আরিফ হোসেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, স্বপ্নের হেড অব ফ্রাঞ্চাইজি অপারেশন সমীর ঘোষ সানীসহ অনেকে
