ধোনির বাবা-মা করোনা ভাইরাসে আক্রান্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:১৭

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাঁচির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মাহেন্দ্র সিং ধোনির মা দেবকি দেবী ও বাবা পান সিং। চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি যদিও এ বিষয়ে কোনো কথা বলেননি, তবে চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং জানান, ধোনির পরিবারের পরিস্থিতি সম্পর্কে সজাগ আছে  ফ্র্যাঞ্চাইজি এবং তাদের সাহায্যের ব্যবস্থা করে রেখেছে। ‘ম্যানেজমেন্টের অবস্থান থেকে আমরা সবাই তার অবস্থা বুঝতে পারছি। এমএসের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। তবে আগামী কিছু দিন আমরা এটা পর্যবেক্ষণ করব।’ ভারতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। এক দিনে শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি রোগী। প্রতিদিনই হচ্ছে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড। এর মধ্যেই চলছে আইপিএল।