চট্টগ্রামে গণপরিবহন চালু করার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩২

চট্টগ্রাম অফিস

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। এ সময় পরিবহন শ্রমিকরা কোনো ধরনের সহায়তা পায়নি। শ্রমিকদের পরিবারের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালু করার সুযোগ দেওয়া উচিত্।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মুসা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ।