বাঁচতে চায় ব্রেন টিউমারে আক্রান্ত মুন্না

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩৩

ব্রেন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী শেখ শাওন মুন্না। সে কোটালীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাশী গ্রামের দরিদ্র দিনমজুর হালিম শেখের ছেলে এবং কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের (মডেল) এসএসসি পরীক্ষার্থী। দরিদ্র বাবার পক্ষে তার চিকিত্সার ব্যয় বহন করা সম্ভব নয়। অতি দ্রুত তার অপারেশন করাতে হবে, যেজন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা।

মুন্নার চিকিত্সার জন্য কোটালীপাড়ার সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার গঠন করেছে ‘মুন্না চিকিত্সা তহবিল’। মুন্নার চিকিত্সায় আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন নিচের যে কোনো মাধ্যমে। বিকাশ—০১৯৮৫৬২৭৬৯০, রকেট ও নগদ—০১৩১২৫০৪৬৯২, ব্যাংক হিসাব—আব্দুল হালিম শেখ, সঞ্চয়ী হিসাব নং ০০০৩৫৩৪০০৩২৬৩, স্ট্যার্ন্ডাড ব্যাংক, কোটালীপাড়া শাখা।