সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে কর্মহীন তিন শতাধিক মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। গতকাল উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি এসব বিতরণ করেন। যার মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক লিটার তেল ও এক কেজি লবণ। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, কামাল হোসেন, শাহিন আলম, আলম চাঁন প্রমুখ।
