করোনার সঠিক ভ্যারিয়েন্ট নির্ধারণে জেনোম সিকোয়েন্সিং চালুর নির্দেশ বিএসএমএমইউ ভিসির

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৩৭

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কোভিড-১৯-এর সঠিক ভ্যারিয়েন্ট নির্ধারণে জেনোম সিকোয়েন্সিং চালুর নির্দেশ দিয়েছেন।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, এখন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার পাশাপাশি এর জেনোম সিকোয়েন্সিং করার ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশে কোভিড-১৯-এর সঠিক ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং কোভিড-১৯-এর ভ্যারিয়েন্টের উপসর্গ নির্ণয়, প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ সহজ হবে।  

সভায় এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু জেনোম সিকোয়েন্সিংয়ের বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাসমূহ উপস্থাপনা করেন। সভায় অন্যান্যের মধ্যে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, প্রমুখ বক্তব্য রাখেন।