ইত্তেফাক রিপোর্ট
ইমারত নির্মাণ ও রক্ষণাবেক্ষণে সরকারের বিশেষায়িত প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের অর্ধশতাধিক প্রকৌশলী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় সংক্রমণ শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন ইউনিট নির্মাণ, হাসপাতালগুলোতে পিসিআর ল্যাবরেটরির অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজ করে আসছিলেন। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণে প্রায় অর্ধশতাধিক প্রকৌশলীই আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকে নেগেটিভ এলেও আবার নতুন করে আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি সংস্থাটির করা তালিকায় দেখা গেছে, আট জন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, আট জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ১৫ জন নির্বাহী প্রকৌশলী, ৯ জন উপ-বিভাগীয় প্রকৌশলী ও দুই জন সহকারী প্রকৌশলীসহ কমপক্ষে অর্ধশতাধিক প্রকৌশলী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
