পশ্চিমবঙ্গে প্রচারণা বাতিল করলেন মোদি

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৪০

পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার (২৩ এপ্রিল) রাজ্যে দলীয় প্রচারণায় আসার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির। কিন্তু সেটি আজ বৃহস্পতিবার বাতিল করে দেওয়া হয়েছে। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের কারণে জরুরি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। সেটিতে অংশ নিতেই শুক্রবারের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার কর্মসূচি বাতিল করেছেন নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তার নির্বাচনী প্রচারণা সংক্ষিপ্ত করেছেন।

শুক্রবার পশ্চিমবঙ্গে তিনটি সভা ছিল অমিত শাহর। এর মধ্যে দুটি বাতিল করা হয়েছে। এদিন মাত্র একটি সভা করেই কোভিড-১৯ বৈঠকে অংশ নিতে তিনি দিল্লিতে ফিরে যাবেন। বিজেপির সূত্রমতে, দলটির শীর্ষ নেতা সবাই বাংলায় তাদের প্রচারণা বাতিল করেছে।

 

Tomorrow, will be chairing high-level meetings to review the prevailing COVID-19 situation. Due to that, I would not be going to West Bengal.

— Narendra Modi (@narendramodi) April 22, 2021

 

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্চে। এ কারণে পশ্চিমবঙ্গে আমি যাচ্ছি না।

ইত্তেফাক/টিএ