নারীদের গড় আয়ু ৭৫ বছর পুরুষের ৭১

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৪২

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, এখন বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৫ বছর। একই সঙ্গে দেশের পুরুষদের গড় আয়ু ৭১ বছর।

বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি-২০২১ শীর্ষক এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। ইউএনএফপিএর প্রতিবেদনে নারী নির্যাতনের বিষয়টি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ৫৯ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়। আর স্বামীর হাতে নির্যাতনের শিকার হন ২৯ শতাংশ নারী।  আর শিক্ষা নিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সি শিশুদের ৯৫ শতাংশ বিদ্যালয়ে  যায়। আর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সিদের মধ্যে এই হার ৬২ শতাংশ।