ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার শুরু করছে রাশিয়া। আজ শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এই তথ্য জানিয়েছে। সীমান্তে সৈন্য মোতায়েন নিয়ে পশ্চিমাদের সঙ্গে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে রাশিয়ার। গতকাল প্রতিরক্ষামন্ত্রী সোইগু বলেছেন, ইতোমধ্যে সৈন্যরা রাশিয়ার প্রতিরক্ষা সামর্থ্য কতোটা আছে তা প্রমাণ করে ফেলেছে। এদিকে দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চলা বিক্ষোভ থেকে ১৭শ’র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন সপ্তাহ ধরে অনশন করার পর অসুস্থ হয়ে পড়ায় নাভালনিকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। -আলজাজিরা
