আমরা পড়ি

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২০:৪৭

 

তানজিম ইবতেহাজ, শিক্ষার্থী নবম শ্রেণি

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর

বল

 

২০। প্রশ্ন:মধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িত্ চৌম্বকীয় বল কত গুণ শক্তিশালী?

উত্তর: মধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িত্ চৌম্বকীয় বল ০৩৬  গুণ বা ট্রিলিয়ন গুন শক্তিশালী।

২১। প্রশ্ন: দুর্বল নিউক্লীয় বল তড়িত্ চৌম্বকীয় বল হতে কত গুণ দুর্বল?

উত্তর: দুর্বল নিউক্লীয় বল তড়িত্ চৌম্বকীয় বল হতে ট্রিলিয়ন গুণ দুর্বল।

২২। প্রশ্ন:ভরবেগ কী ধরণের রাশি?

উত্তর:ভরবেগ ভেক্টর রাশি।

২৩। প্রশ্ন:পৃথিবীর ভর ও ব্যাসার্ধ কত?

উত্তর:পৃথিবীর ভর :

m = 5.98x1024 kg এবং

ব্যাসার্ধ: R= 6.37x106. m

২৪। স্পর্শ বল কাকে বলে?

উত্তর: যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে।

২৫। দুর্বল নিউক্লীয় বল কাকে বলে?

উত্তর:যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।

২৬। 1N বল বলতে কী বোঝায়?

উত্তর: যে পরিমাণ বল 1 kg ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1N বলে।