ইসলামিক গানে টুটুল

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:১৪

 

এবার নতুন একটি ইসলামিক গানে কণ্ঠ দিলেন আরজে টুটুল। স্বপন আহসানের কথা ও সুরে ‘ইবাদাত’ শিরোনামের এই গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহবুবুর রহমান।

গানটি সম্পর্কে টুটুল বলেন, ‘আমি ছোটবেলা থেকেই হামদ, নাত, ইসলামি গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং হূদয়ের গভীর থেকেই এই গানগুলো গাওয়ার চেষ্টা করি। আর সেই কারণেই গীতিকার ও সুরকার স্বপন আহসানের অনুরোধ রক্ষা করতে একদমই কুণ্ঠিতবোধ করিনি।’

উল্লেখ্য, আরজে টুটুল উপস্থাপনা, আবৃত্তি ও গানে নিয়মিতই কাজ করে চলছেন। এই ধারাবাহিকতা রক্ষা করেই আগামীতে চলতে চান তিনি।