ধারাবাহিক ‘মান-অভিমান’

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:১৪

 

দীপ্ত টিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস-এর অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় নাটকটির লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শাকিলা আক্তার, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ অনেকে।

অনেক বাঁধা-বিপত্তির পর ফরহাদের সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়ি আসে রানুর বোন বীথি। বিয়ের শর্ত অনুযায়ী, বীথির সঙ্গে বড় বোন রানুও স্থায়ীভাবে থাকতে আসে ওই বাড়িতে। কিন্তু দুই বোনের একই ছাদের নিচে সংসার করাটা সুখকর হয় না। দুই বোনের মাঝে ঝামেলা তৈরি করতে চলে নানা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে এবং দুই বোনের লড়াইকে কেন্দ্র করে মান-অভিমান নাটকের গল্প এগিয়ে যাবে।