রাজমহল সিনেমায় প্রথম নায়িকা হিসেবে অভিনয় করি সুপারস্টার ওয়াসিমের বিপরীতে। এফডিসির ৪ নম্বর ফ্লোরে শুটিং হবে। আমার বুক ধুকধুক করা শুরু হলো। কিন্তু শুটিংয়ে বুঝতেই দেননি একজন সুপারস্টার নায়ক তিনি। সবকিছু সহজ করে নিয়েছিলেন। কোনো অহঙ্কার দেখিনি তার মাঝে। প্রথম সিনেমা হিট হওয়ার পর আর পেছনে ফিরে দেখতে হয়নি। ওয়াসিম-রোজিনা জুটি হয়ে গেল দর্শকের প্রথম পছন্দ। রাজমহল ছাড়া মানসী, বিনি সুতার মালা, ভাগ্যলিপি, মায়ের আঁচলসহ অনেকগুলো ছবিতে অভিনয় করেছি জুটি বেঁধে। এটা সত্যি মন খারাপ করার মতো ঘটনা যে, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি! তবে পুরস্কার না পেলেও অনেক জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি।
সদ্যপ্রয়াত অভিনেতা ওয়াসিমের জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়া ও তার সঙ্গে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী রোজিনা
