জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বোরো ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। সদর উপজেলার ধলাহার ইউনিয়নের সৌরাগালী বিল, কৈকুড়ি, রামকৃষ্ণপুর, কল্যাণপুর ও ধলাহার গ্রাম ঘুরে এমন চিত্র দেখা গেছে। কৃষক হান্নান ও নাজিমুস জানান, তাদের জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। ওষুধ প্রয়োগেও কাজ হচ্ছে না। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স ম মেফতাহুল বারি বলেন, কারেন্ট পোকা বলা হলেও এটা মূলত ধানের ব্লাস্ট রোগ। চলতি বোরো চাষ মৌসুমে জেলায় পাঁচ হেক্টর জমিতে ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ার প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে।
