মির্জাপুরে ভাওড়া-কামারপাড়া সড়ক উন্নয়নের কাজ বন্ধ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৪৯

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরের পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া সড়ক উন্নয়নের কাজ বন্ধ থাকায় ধুলোবালি ও কাদামাটিতে ভোগান্তিতে পড়েছেন তিন উপজেলার ৬০ গ্রামের মানুষ। এ বিষয়ে অবনী এন্টারপ্রাইজের ঠিকাদার মো. হিকমত উল্লাহ বলেন, সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়েছিল। কিন্তু ফান্ড না থাকায় কাজ বন্ধ রয়েছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শামসুদ্দিন জানান, বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না করলে ঠিকাদারে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে এলজিইডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সড়কের কাজ যেন দ্রুততর সময়ে শেষ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।