স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে প্রকাশ্যে মূল্যতালিকা না টাঙানোয় এবং দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার নগরীর সাহেববাজার ও উপশহর নিউমার্কেটে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। তিনি জানান, অভিযানের সময় মূল্যতালিকা না টাঙানোয় সাহেববাজারের টোটন স্টোর, মেসার্স এস আর চাল ভান্ডার এবং সেলিম সবজির দোকানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় সুশীল স্টোরকে ৩ হাজার এবং উপশহর নিউমার্কেট এলাকার রিজিক ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
