সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন বই ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ফ্রেন্ডশিপ স্কুল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় গণমাধ্যম সিএনআই-এর হেড অব নিউজ ও ফ্রেন্ডশিপ স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মো.জুয়েল আহমেদ।
আরো উপস্থিত ছিলেন- কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুল হেড ও অ্যাসোসিয়েট প্রফেসর এবং ফ্রেন্ডশিপ স্কুলের ন্যাশনাল সেক্রেটারি এস এম আরিফুজ্জামান, ইগলু আইসক্রিমের হেড অব মার্কেটিং সুরাইয়া সিদ্দিকা, নেসলের ম্যানেজার রেবেকা শারমিন, রুবি সিমেন্টের ম্যানেজার সৈয়দা তাহেরাসহ আরো অনেকে।
এসময় তারা ফ্রেন্ডশিপ স্কুলের শিশুদের সার্বিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তারা প্রত্যেকেই এই কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে সহযোগিতা করতে চান।
উল্লেখ্য, ফ্রেন্ডশিপ স্কুলের ৪টি শাখায় বর্তমানে প্রায় ৫০০ সুবিধাবঞ্চিত শিশু বিনা বেতনে শিক্ষাগ্রহণের সুযোগ পাচ্ছে।
আরো পড়ুন: বিদেশে টাকা পাচারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
ইত্তেফাক/জেডএইচ
