ধামরাই (ঢাকা) সংবাদদাতা
সমাজ সংস্কার ও সামাজিক উন্নয়নে শিক্ষক ও বিশিষ্টজনদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই বিধিনিষেধ চলাকালে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গুণীজন ফাউন্ডেশন’। গতকাল ফাউন্ডেশনের উদ্যোগে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি একটি মানবাধিকার সংস্থা চেয়ারম্যান ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, অভিভাবক প্রতিনিধি ব্যবসায়ী মো. নুরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আ. রাজ্জাক, টিআর আমিনুল ইসলামসহ অন্য শিক্ষকদের সম্পৃক্ত করে তাঁদের মাধ্যমে কুশুরা হাট ও আশপাশের গ্রাম এলাকায় করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
