গাজীপুরে দরিদ্রদের ত্রাণ দিলেন যুবলীগ নেতা

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:০৩

গাজীপুর প্রতিনিধি

করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল দুই শতাধিক কর্মহীন, হতদরিদ্র মানুষকে এসব ত্রাণ-সহায়তা দেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও লবণ। কামরুল আহসান সরকার রাসেল জানান, যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ত্রাণ-সহায়তা দেওয়া হয়েছে। করোনা মহামারি চলাকালে এ সহায়তা অব্যাহত থাকবে। এ সময় মহানগর যুবলীগ নেতা আ. হালিম মণ্ডল, রাহাত খান, মনিরুজ্জামান, হারুন অর রশীদ, আলমাস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।