স্পোর্টস ডেস্ক
রমজান মাস। অনেকেই রাত জাগেন। বিশেষ করে যারা রাত জেগে টিভির পর্দায় ফুটবল খেলা দেখেন তারা ভালো দলের খেলা মিস করেন না। লা লিগায় বার্সেলোনার খেলা হলে তো কথাই নেই। বৃহস্পতিবার রাতে বার্সার সমর্থকরা টিভির পর্দায় হাজির ছিলেন যারা তাদের কাছে মনে হয়েছিল প্রিয় ফুটবলার লিনওনেল মেসির হ্যাটট্রিক দেখবেন। কারণ দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে বাংলাদেশের বার্সার সমর্থকদের, মেসি ভক্তদের। জোড়া গোল করলেও হ্যাটট্রিক করার সুযোগটি নিজেই তুলে নেননি আর্জেন্টানই মেসি। খেলার শেষ দিকে পেনাল্টি পেয়েও বলটা মেসি স্পটে বসাতে পারতেন। সেটা না করে অ্যান্তনিও গ্রিজম্যানকে তুলে দেন গ্রিজম্যান পেনাল্টি হতে গোল করেন। মেসির ভক্তরা মন খারাপ করলেও ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা ৫-২ গোলে গেতাফের বিপক্ষে। শিরোপার লড়াইয়ে টিকিয়ে থাকল বার্সেলোনা। অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হুয়েস্কাকে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরেছে। ৩১ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে ফিরল বার্সেলোনা। একটি করে ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে রিয়াল ও ৭৩ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
গত অক্টোবরের কথা। এই গেতাফ ১-০ গোলে বার্সোলোনো হারিয়েছিল। পরশু রাতেও মেসির গোলে ৮ মিনিটে এগিয়ে ছিল বার্সেলোনা। ১২ মিনিটেই গেতাফ আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনার বিপক্ষে। এই গোল পেয়ে মাথা চাড়া দিয়ে উঠেছিল গেতাফ। ধরে নিয়েছিল আজও মেসিদের একটা উপযুক্ত জবাব দেওয়া যাবে। কিন্তু ভাবনাটা ঔ পর্যন্তই থাকল। মেসিদের দুর্দান্ত পারফরম্যান্স উড়িয়ে দিল গেতাফকে। ম্যাচের আরেকটি আত্মঘাতী গোলে এবার বার্সোলানা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ৩৩ মিনিটে ফের গোল করে বার্সাকে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন মেসি।
বিরতিতে ড্রেসিং রুম থেকে ফিরে নতুন পরিকল্পনায় মাঠে নেমে গেতাফ ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল পায়। এনেস উনাল গোল করেন ২-৩। ৮৭ মিনিটে মেসির কর্নার থেকে বল পেয়ে আরাউজো গোল করলে নিরাপদ দূরত্বে পৌঁছে যায় বার্সা ৪-২। ইনজুরি টাইমে গ্রিজম্যানের গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা ৫-২। এই পেনাল্টি শটটি যদি মেসি নিজে করতেন, গোল হতো। তাহলে মেসির হ্যাটট্রিক দেখতে পেতেন অপেক্ষায় থাকা টিভির দর্শক।
গত সপ্তাহে অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জয়ের পর বার্সা এখন দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে রয়েছে। লা লিগার পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তারা ৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে বাড়তি একটি ম্যাচ। লা লিগার অন্য ম্যাচে গ্রানাডা ৪-১ গোলে এইবারকে এবং রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে সেল্টা ভিগোকে হারায়।
