পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:০৯

স্পোর্টস ডেস্ক

১১৮ রানের মামুলি পুঁজি নিয়েই পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে, সিরিজের দ্বিতীয়               টি-২০ ম্যাচে গতকাল হারারে স্পোর্টিং ক্লাবে পাকিস্তান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। হারারের উইকেটে রান তোলা সহজ ছিল না, জিম্বাবুয়ে শুরু থেকেই  ব্যাটিংয়ে ধুঁকতে থাকে । ওপেনার তিনাশে কামুনহুকুমা (৪০ বলে ৩৪)             ছাড়া বাকিরা কেউ ২০-এর ঘর ছুঁতে পারেননি। রেগিস চাকাভা ১৪ বলে ১৮, ওয়েসলি মেদভেরে ১৪ বলে ১৬ আর তারিসাই মাসুকান্দা করেন ১০ বলে ১৩ রান করেন।

শেষমেশ ১১৮ তে থামে জিম্বাবুয়ের ইনিংস। ২টি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন আর দানিশ আজিজ। কিন্তু ১১৮ রান যে পাকিস্তানের পাহাড়সম হয়ে যাবে তা অনুমান করা যায়নি, পাকিস্তানও ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে ১৫ ওভারে পাকিস্তানে সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭২ রান, শেষ ভরসা হয়ে ছিলেন  অধিনায়ক বাবার আজম, কিন্তু তিনিও ১৬তম ওভারে লুক জঙ্গির বলে আউট হয়ে গেলে সব আশা শেষ হয়ে যায়। পাকিস্তান শেষমেশ ৯৯ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের লুক জঙ্গি ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। তিন ম্যাচ সিরিজে এখন সমতা বিরাজ করছে, সিরিজের পরের ম্যাচ আগামী রবিবার।