ভোলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে স্বামী পরিত্যক্ত এক নারী। এ ঘটনায় ঐ নারী ভোলার বোরহানউদ্দিন থানায় পাঁচ জনকে আসামি করে এক মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে মামলার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে—বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ফকিরের ছেলে মো. রাকিব ও একই এলাকার বাসিন্দা মো. বাবুলের ছেলে মো. মিজান। বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বামী পরিত্যক্তা ঐ নারীর সঙ্গে প্রায় পাঁচ-ছয় মাস আগে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রশিদের ছেলে মো. মিরাজের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দিন প্রেম চলার পর গত সোমবার রাতে ঐ নারীরকে দেখা করতে বলে মিরাজ। পরে রাতে দেউলা ৩ নম্বর ওয়ার্ডের তাজল বিশ্বাসের সুপারি বাগানে দেখা করতে আসেন ঐ নারী। এসময় প্রথমে মিরাজ পরে তার বন্ধু রাকিব ও মিজানসহ মোট পাঁচ জন গণধর্ষণ করেন ঐ নারীকে।
