এবার উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র দিনাজপুরে যাত্রা শুরু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ । শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুরের মক্কা টাওয়ার, মর্ডান মোড়ে (গনেশতলায় ) স্বপ্নের নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম, বদরুদ্দজা, জামাল উদ্দিন আহমেদ, মাহাবুব হোসেন রিপন, দিনাজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাজিউর রহমান, স্বপ্ন আউটলেটের দিনাজপুরের জেলা ম্যানেজার মো. শাহিনুর আলমসহ আরও অনেকে।
উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়। স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে নতুন এই আউটেলেটে। থাকছে হোম ডেলিভারি সেবা। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন।
ইত্তেফাক/জেডএইচডি
