বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২০:২১

মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক 

 বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উ:পুণ্ড্রবর্ধন। (বর্তমানে মহাস্থানগড়)

প্রশ্ন:মহাস্থানগড় কোথায় অবস্থিত?                    উ: বগুড়া।

প্রশ্ন:খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?         

উ:মহাস্থানগড়।

প্রশ্ন:বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?                উ: মহাস্থানগড়।

প্রশ্ন:বৈরাগীর চালা কোথায় অবস্থিত?                উ:গাজীপুর।

প্রশ্ন:আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?        

উ:কুমিল্লার ময়নামতিতে।

প্রশ্ন:রামুমন্দির কোথায় অবস্থিত?                     উ:কক্সবাজারের রামু থানায়।

প্রশ্ন:উত্তরা গণভবন কোথায়?                           উ:নাটোর।

প্রশ্ন:কান্তজির মন্দির কোথায় অবস্থিত?              উ:দিনাজপুর।

প্রশ্ন:বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?        

উ:রাজশাহী।

প্রশ্ন:পানামনগর কোথায় অবস্থিত?                    উ:সোনারগাঁয়ে।

প্রশ্ন:আফগান দুর্গ কোথায় অবস্থিত?                  উ:ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।

প্রশ্ন:আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?               উ:নবাব আব্দুল গনি।

প্রশ্ন:মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?      

উ:মৌর্য যুগের।

প্রশ্ন:সোমপুর বিহার কোথায় অবস্থিত?               উ:নওগাঁ জেলার পাহাড়পুরে।

প্রশ্ন:পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত?             

উ:সোমপুর বিহার।

প্রশ্ন:সোমপুর বিহার কে তৈরি করেন?                উ:শ্রী ধর্মপাল দেব।

প্রশ্ন:সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত?

উ:নওগাঁ জেলার সোমপুর বিহারে।

প্রশ্ন:শালবন বিহার কোথায় অবস্থিত?                উ:কুমিল্লা জেলার ময়নামতিতে।

প্রশ্ন:শালবন বিহার কে তৈরি করেন?                 উ:রাজাধিরাজ ভবদেব।

প্রশ্ন:আনন্দ বিহার কোথায় অবস্থিত?                 উ:কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।

প্রশ্ন:আনন্দ বিহার কে তৈরি করেন?                   উ:রাজা আনন্দ দেব।

প্রশ্ন:বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?                       

উ:সীতাকোট বিহার।

প্রশ্ন:সীতাকোট বিহার কোথায় অবস্থিত?

উ:দিনাজপুর।

প্রশ্ন:সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?                  

উ:মূঘল আমলে।

প্রশ্ন:বাংলার রাজধানী সোনারগাঁও কে স্থাপন করেন?                                            উ:ঈশা খাঁ।

প্রশ্ন:সোনারগাঁও কার নামানুসারে নামকরণ হয়েছে?             

উ:ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।

প্রশ্ন:সোনারগাঁও এর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?    

উ:মহাস্থানগড়।

প্রশ্ন:পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?          

উ:সোনারগাঁও।

প্রশ্ন:বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?         

উ:সোনারগাঁও।

প্রশ্ন:সোনারগাঁও এর পূর্ব নাম কী?                    উ:সুবর্ণ গ্রাম।

প্রশ্ন:ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?        

উ:১৬১০ সালে।

প্রশ্ন:বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?           

উ:সুবেদার ইসলাম খান।