বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
১. কত সাল পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উ:১৭৫৭-১৮৫৭ সাল পর্যন্ত।
২. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন ইতিহাস কী নামে পরিচিত?
উ:কোম্পানির শাসন।
৩. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উ:লর্ড ক্লাইভ।
৪. কিসের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহ দেখা দেয়?
উ:কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে।
৫. ব্রিটিশ রানি কত সালে সমগ্র ভারতের শাসনভার নিজ হাতে নিয়ে নেয়?
উ:১৮৫৮ সালে।
৬. কত সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করে?
উ:১৮৫৮-১৯৪৭ সাল পর্যন্ত।
৭. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়?
উ:এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়।
৮. কত সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়?
উ:বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে)
৯. কোন্ দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?
উ:১৭৭০ সালের দুর্ভিক্ষ।
১০. নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ:শিক্ষা ব্যবস্থার।
১১. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ:যোগাযোগ ব্যবস্থার।
১২. কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে?
উ:উনিশ শতকে।
১৩. শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কী ঘটে?
উ:বাংলায় নবজাগরণ ঘটে।
১৪. কত সালের যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন?
উ:১৮৩১ সালের।
১৫. সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
উ:মঙ্গল পাণ্ডে।
১৬. কে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?
উ:তিতুমির।
১৭. বাঁশের কেল্লা কেন নির্মাণ করা হয়?
উ:ইংরেজ বাহিনীকে প্রতিহত করতে।
১৮. সিপাহি বিদ্রোহ কোথায় শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে?
উ:পশ্চিম বাংলার ব্যারাকপুরে।
১৯. সেনাবাহিনীতে কোন পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল?
উ:সিপাহি পদে।
২০. ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে কী তৈরি হয়েছিল?
উ:সামাজিক বিশৃঙ্খলা।
