আপনার রাশিফল

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২০:৩০

মুহম্মদ আনিসুল হক

২৫ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১২ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১২ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৭। শুভ বার: শুক্র ও সোম। শুভ রত্ন: হীরা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।              

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। উত্তেজনা পরিহার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আজ কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পুরনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা গ্রহণ করুন। ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। শ্রমিকনেতারা সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। পেশাগত যোগাযোগে সাফল্য পেতেও পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।