দেশীয় লাইভ চ্যাট ও চ্যাটবট প্ল্যাটফর্ম রিভ চ্যাট (REVE Chat) থেকেই ফেসবুক পেজের ভিজিটরদের সব কমেন্টের রিপ্লাই করা যাবে। রিভ চ্যাট এমন একটি কাস্টমার এঙ্গেজমেন্ট প্ল্যাটফর্ম যার মাধ্যমে ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভাইবার, টেলিগ্রাম এবং মোবাইল অ্যাপের ভিজিটরদের সঙ্গে একটি প্ল্যাটফর্ম থেকেই যোগাযোগ করা সম্ভব। বিশ্বে গুটিকয়েক লাইভ চ্যাট সলিউশন রয়েছে যার মাধ্যমে ফেসবুকের মেসেঞ্জার এবং চ্যাটবটের মাধ্যমে গ্রাহকের প্রশ্নের জবাব দেয়া যায়, রিভ চ্যাট তাদের মধ্যে অন্যতম। আর এখন পেজের কমেন্টের রিপ্লাই দেওয়ার ফিচারটিও নিয়ে এলো বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের তৈরি কাস্টমার এঙ্গেজমেন্ট সলিউশন রিভ চ্যাট। গবেষণায় উঠে এসেছে, শতকরা ৯০ ভাগ গ্রাহক অনলাইনে কোনও প্রশ্নের জবাব তাত্ক্ষণিকভাবেই পাওয়ার আশা করেন। তাই মার্কেটারের জন্য রেসপন্স টাইম অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি মেট্রিক। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশকিছু ব্র্যান্ড যেমন বিকাশ, গ্রামীণফোন, রকমারি, সাউথইস্ট ব্যাংক, ট্রান্সকম ইত্যাদি এখন গ্রাহকসেবা প্রদানের জন্য রিভ চ্যাট ব্যবহার করছে। এছাড়া বিশ্বের ৩০টি দেশে রিভ চ্যাট ব্যবহূত হচ্ছে যার মধ্যে কমার্শিয়াল ব্যাংক অফ কুয়েত, টেলিকম নেটওয়ার্ক মালাউই এবং ব্যাংক অফ ভুটান অন্যতম।
