মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা বেড়েছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৩

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি (মুনাফা) ১৬ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৬৪ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল শূন্য দশমিক ৫৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস শূন্য দশমিক ০৯ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩১ টাকায়।