সাপ্তাহিক গেইনারের শীর্ষে অগ্রণী ইনসিওরেন্স

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে (১৮-২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৬টির বা ৫৫ দশমিক ৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অগ্রণী ইনসিওরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অগ্রণী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১ দশমিক ৩০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ বিদায়ি সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ২০ টাকা বা ২৯ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডিএসইতে সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে আসে অগ্রণী ইনসিওরেন্স। ডিএসইতে সাপ্তাহিক গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ২৭ দশমিক ৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২৬ দশমিক ৮৪ শতাংশ, ঢাকা ইনসিওরেন্সের ২৫ দশমিক ৫৫ শতাংশ, দেশ জেনারেল ইনসিওরেন্সের ২২ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।