স্টাফ রিপোর্টার, বগুড়া
চট্টগ্রামে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদান, স্বাস্থ্য খাতে প্রণোদনা বাড়ানো, আইসিইউ শয্যা সংখ্যা বাড়ানো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের উদ্যোগে শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথায় প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, গুলি করে শ্রমিক হত্যার বিচার করতে হবে, শ্রমজীবী মানুষের রেশনের ব্যবস্থা ও হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বগুড়া জেলা সংসদের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহান, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আমিনুল ফরিদ প্রমুখ।
