শাহরাস্তিতে সেতুর পাটাতন ভেঙে মরণফাঁদ

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৮

চাঁদপুর প্রতিনিধি

শাহরাস্তি উপজেলার খিলা-চিতোষী সড়কে নানিয়াপাড়া সেতুর পাটাতন ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সস্প্রতি ভারী যানবাহন চলাচলের কারণে এলজিইডির আওতাধীন এই সেতুর তিনটি স্থানে গর্ত হয়। একটি স্থান পূরণ করা হলেও আরো দুটি বড় গর্ত রয়েছে। দেখা গেছে, এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই প্রতিদিন ইট ও বালু ভর্তি বড় বড় ট্রাক্টর, পিকআপ ইত্যাদি চলাচল করছে। চাঁদপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস ভুঁইয়া জানান, খিলা-চিতোষী সড়কটি পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পের অর্থ বরাদ্দ এলে ঐ সেতুর কাজ শুরু করা হবে।