ধামইরহাটে খরতাপে ঝরে পড়ছে গুটি আম

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৯

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে অনাবৃষ্টির কারণে মাটিতে ঝরে পড়ছে গুটি আম। আম ঝরে পড়ায় চাষিরা বিপাকে পড়েছেন। আমচাষি শিবলী সরকার জানান, তার ১৫ বিঘার আমের বাগানে গুটি গুটি আম বৃষ্টি না হওয়ায় ঝরে পড়ছে। কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান বলেন, খরতাপের কারণে গুটি আম ঝরে পড়ছে। গাছে ফল ধরার ১৫ দিন পরপর পানির সেচ দিতে বলা হয়েছে। এছাড়াও আম মটরদানা ও মার্বেল পর্যায়ে হলে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া ২ গ্রাম বরিক এসিড স্প্রে করতে হবে। আম চাষে লক্ষ্যমাত্রা ৬৭৫ হেক্টর ধরা হয়েছে।