হাকিমপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ কিশোর আটক

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩১

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুরে নেশাজাতীয় ভারতীয় ইনজেকশনসহ (এ্যাম্পল) এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছাতনী চারমাথা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত ওমর ফারুক উপজেলার বৈগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকের বড় চালান হিলি থেকে ঘোড়াঘাটে পাচার করা হচ্ছে এমন খবরে পুলিশের একটি দল ছাতনী চারমাথা এলাকায় গিয়ে অটোভ্যান আটকিয়ে তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১ হাজার ৫৪০ পিস এ্যাম্পল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়।