কালিহাতীতে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩২

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীর এলংজানী নদীতে গোসল করতে নেমে মীম আক্তার (১৫) নামের এক নবম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার আনালিয়াবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। মীম একই গ্রামের মো. আব্দুল্লার মেয়ে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, মীম আক্তার গোসল করার জন্য পাশের নদীতে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।