বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় যুবক কারাগারে

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩২

বরিশাল অফিস

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ ও কটূক্তি করে ফেসবুকে তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় আটক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার সকালে মেট্রোপলিটন আদালতে জামিন আবেদন করলে বিচারক শামীম আহমেদ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শুক্রবার বিকালে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দারা ঐ যুবককে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযুক্তের নাম মাহাবুব হোসেন। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে কটূক্তিমূলক লেখাসহ আপলোড দেয়। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম জানান, মাহাবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।