খালেদা জিয়ার করোনা পরীক্ষায় দ্বিতীয় দফা নমুনা নেওয়া হয়েছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২২:২৭

 ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুনরায় কোভিড -১৯ পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে ল্যাবএইডের এক জন টেকনোলজিস্ট খালেদা জিয়ার বাসা থেকে তার নমুনা সংগ্রহ করেন। বিষয়টি জানিয়েছেন খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিত্সক ডা. মোহাম্মদ আল মামুন।

এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং গতকাল শনিবার ও আজ রবিবার তার কিছু পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।