‘ঘাড় ত্যাড়া’রা কি সোজা হবে না!

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২২:৩০

পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গুদাম কখনো কি স্থানান্তর হবে? সে সম্ভাবনা গৌণ—কারণ কতিপয় মানুষের চরিত্রই যে সোজা নয়, ‘ঘাড় ত্যাড়া’! আবাসিক এলাকার ভবনে ভবনে কেমিক্যাল গুদাম ও কারখানা রেখে ব্যবসা চালিয়ে যাওয়া ছাড়া অন্য কিছু বোঝে না এরা। এই স্বভাবের মানুষকে যতই শাস্তি দেওয়া  হোক না কেন। বিশেষ করে পুরনো ঢাকার বাড়িওয়ালাদের অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত। নাকি বেশি ভাড়া পায় বলে লোভী বাড়িওয়ালারা কেমিক্যাল গুদামসহ অন্য ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ভাড়া দেন বাড়ি। এদের ঘাড় যতদিন সোজা না হবে, ততদিন গুদামে আগুনলাগা থেকে মুক্তি নেই।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা