প্রায় এক কোটি বাংলাদেশি প্রবাসে আছেন। তাঁদের অধিকাংশই সাহাবে নেছাব (জাকাত প্রদানকারী)। তাঁদের জাকাত-ফেতরা দেশে প্রেরিত হলে তা দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা এই অর্থ সরাসরি গরিবরা পাবে। প্রবাসীদের জাকাত-ফেতরা দেশে পাঠাতে উত্সাহিত করার জন্য প্রবাসী বা ধর্ম মন্ত্রণালয়কে কোনো কার্যক্রম বা উদ্যোগ নিতে দেখা যায় না। প্রবাসীদের এ ব্যাপারে আগ্রহী করতে রমজান মাসে দেশে অর্থ প্রেরণ মাসুলমুক্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
মো. আলী হায়দার
ঢাকা
