এই কঠিন বিপর্যস্ত সময়ে আমাদের সবার শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। কারণ করোনাভাইরাসে সংক্রমিত হলে আতঙ্ক, উত্কণ্ঠা, ভয়ভীতি বেশি বিরাজ করে। ফলে আক্রান্তমানুষটি তখন মানসিকভাবেও ভেঙে পড়ে। আর সংক্রমিত ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়ার দরুন করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে বেগ পেতে হচ্ছে কিংবা অনেক সংক্রমিত মানুষ মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রিত না রাখার ফলে মৃত্যুর কাছে হার মেনে নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বলা হয়েছে করোনাকালে শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিক সুস্থতার দিকে বিশেষ নজর দিতে। আমি আপনি যে কোনো সময় করোনাভাইরাসে আক্রান্ত হতে পারি। সেজন্য আমাদের সবার মধ্যে মানসিক শক্তি জোরদার করা উচিত। মানসিকভাবে নিজের ভিতর দৃঢ়তা আনলে করোনা ভাইরাসে সংক্রমিত একজন ব্যক্তি সিংহভাগ সুস্থ হয়ে যেতে পারে। তাই এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে জনসচেতনতামূলক কার্যক্রম চালু এবং চিকিত্সকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শাহ মুনতাসির হোসেন মিহান
নন্দনপুর, লক্ষ্মীপুর
