স্টাফ রিপোর্টার রংপুর
রংপুরের করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পাঠিয়েছেন জেলা প্রশাসক মো. আসিব আহসান।
গতকাল শনিবার বিকালে রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা উক্ত খাদ্যসামগ্রী নিয়ে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি যান এবং রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
