খুলনা : খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জিলা স্কুল মাঠে দর্জি, ইজিবাইকের চালক, দুস্থ নারী, বাসচালকসহ ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয় —ইত্তেফাক