নারী, এতিম ও আলেমদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে বিএনপি। বিএনপির স্বাস্থ্য সম্পাদক এবং জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীর বায়তুল তাইয়্যেব জামে মসজিদ মাদ্রাসা, জামিয়া রশীদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, খাজা আবুল খায়ের (র.) হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ধানমন্ডির নারী হোস্টেলে পর্যাপ্ত পরিমাণ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও নিত্যপ্রয়োজনীয় ওষুধ সংবলিত স্বাস্থ্য সুরক্ষা বক্স হস্তান্তর করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য সম্পাদক ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই প্রমুখ।
