সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার রাত ১০টায় তেজগাঁও ইমপালস হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু জানান, কিছুদিন ধরেই ব্যারিস্টার জিয়াউর রহমান খান অসুস্থ ছিলেন। তার পায়ে ইনফেকশন হয়েছিল। সেটার অপারেশন করার কথা ছিল। কিন্তু এর মধ্যেই তার করোনা পজিটিভ আসে। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া গ্রামে। তিনি ঢাকার ধানমন্ডিতে থাকতেন।
ব্যারিস্টার জিয়াউর রহমান ১৯৫৬ সালে ও পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ১৯৮৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেরে। ব্যারিস্টার জিয়াউর রহমান খান ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে চার বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ছিলেন।
ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মিজয়া ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
