সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমানঘাঁটি ও একটি একটি তেল স্থাপনায় শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন হুথি-র সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি।
জেনারেল সারিয়ি বলেন, শুক্রবার ভোরে কাসেফ টু-কে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর কয়েক ঘণ্টা পর সকাল ৯টার দিকে জিজান প্রদেশের আরামকো তেল শোধনাগারে সামাদ-৩ ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
The Air Force has launched counterattack on king Khaled Air Base with Qassaf-2k drone, the strike was accurate
— Yahya Sare'e (@Yahya_Saree) April 25, 2021
This targetin comes in retaliation to the aggression escalation and the ongoing blockade of Yemen.
তার ভাষ্য মতে, ইয়েমেনে তৈরি কাসেফ টু-কে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয়।
পরে পৃথক টুইটে জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, ‘সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে, ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ও প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে।
ইত্তেফাক/এএইচপি
